রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

লিভারপুল তারকা থিয়াগো করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সদ্য লিভারপুলে যোগ দেওয়া মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অলরেড কর্তৃপক্ষ। স্প্যানিশ এই মিডফিল্ডারের মধ্যে মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছে লিভারপুল।

২৯ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে প্রয়োজনীয় নির্দেশনা মেনে সেলফ-আইসোলেশনে আছেন। এক ম্যাচ খেলার পরেই এমন দুঃসংবাদ ঘিরে ধরলো গেলো মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ থেকে লিভারপুলে যোগ দেওয়া এই ফুটবলারকে।

এদিকে গত সোমবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ঘোষণা করে, সবশেষ পরীক্ষায় ১০ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। মৌসুম শুরুর পরে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুলে অভিষেক হয় থিয়াগোর। ফিটনেসের কারণে পরের ম্যাচেই আর্সেনালের বিপক্ষে তাকে দলের বাইরে রাখেন ইয়ুর্গেন ক্লপ। করোনায় আক্রান্ত হওয়ায় আগামী বৃহস্পতিবার লিগ কাপে আর্সেনাল ও রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষেও দলের পরিকল্পনায় তাকে না রাখার কথা জানান ক্লাবটির প্রধান কোচ।

তবে স্পেনের হয়ে আগামী ৮ অক্টোবর পর্তুগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং নেশন্স লিগে ১১ অক্টোবর সুইজারল্যান্ড ও ১৪ অক্টোবর ইউক্রেনের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল অভিজ্ঞ এই ফুটবলারের। আপাতত সেগুলোতেও অনিশ্চিত তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com