বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

নৌকার টিকিট পেলেন ঢাকা-১৮তে হাবিব, সিরাজগঞ্জ-১ এ শাকিল

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ হাবিব হাছানকে এবং সিরাজগঞ্জ-১ আসনে প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনয়ন হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সাংসদ সাহারা খাতুনের মৃত‌্যুতে ঢাকা-১৮ আসন শূন‌্য হয়। এই আসনে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৫৫ জন। গত ১২ বছর ধরে সংসদ সদস্য হিসেবে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

অন‌্যদিকে, আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে তার বড় ছেলে তানভীর শাকিল জয়সহ মনোনয়ন ফরম নেন তিনজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com