শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন হবে কুয়েতের আমিরের মৃত্যুতে

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার পঠিত

নিউজ ডেস্ক: কুয়েতের আমির সাবাহ আল আহমদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে কুয়েতের আমিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজকীয় পরিবার এবং দেশটির ভাতৃপ্রতীম জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শেখ সাবাহ ছিলেন মুসলিম বিশ্বের স্বার্থরক্ষায় অত্যন্ত নিবেদিত প্রাণ বিশ্বনেতা। তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। শেখ সাবাহ’র নেতৃত্বে বাংলাদেশ ও কুয়েতের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কুয়েতের আমিরের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির ছিলেন। এর আগে ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্রনীতির তত্ত্বাবধান করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের কূটনীতির ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে ‘ডিন অব আরব ডিপ্লোম্যাসি’ বলা হতো বলে বিসিসি’র খবরে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com