সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের : গণমাধ্যম রাজারহাটে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদের অধিবেশন শুরু চাঁদের কক্ষপথে আর্টেমিস, ১৯৭২-এর পর প্রথম চন্দ্রপরিক্রমার অপেক্ষা পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুনে ক্ষতি ২০ লাখ টাকা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এয়ার এশিয়া এক্স বাড়াচ্ছে ভাড়া, কমাচ্ছে ফ্লাইট স্ট্রবেরি চাষে মামুনের সফলতায় উদ্বুদ্ধ টাঙ্গাইলের তরুণরা একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

৪০০ সৌদি প্রবাসী টিকিট পাচ্ছেন আজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) মোট ৪০০ জনকে টিকিট দেওয়া হবে। মূলত যারা রিটার্ন টিকিট করে দেশে এসে করোনা মহামারির কারণে আটকা পড়েছেন তারাই এ টিকিট পাচ্ছেন।

জানা যায়, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী সৌদি ফিরে যাওয়ার জন্য বৃহস্পতিবার টিকিট পাবেন। এজন্য টোকেনধারীরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সকাল সাড়ে ৯টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে।

এদিকে গত এক সপ্তাহ ধরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন টোকেন ও টিকিট প্রত্যাশীরা।

তাদের দাবি, করোনা পরিস্থিতিতে আমরা দেশে এসে আটকা পড়েছি। এখন বিদেশে যাওয়ার টিকিট পাচ্ছি না। আবার ওখানে গিয়ে থাকার নিশ্চয়তা নেই। সবমিলিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা।

তবে আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com