শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

করোনার মধ্যে ঝুঁকি নিয়েই ইতালি গেলেন প্রভাস

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: ‘ইয়ং রেবেল’খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাস। করোনা মহামারির এই সময়ে ঝুঁকি নিয়েই ইতালি গেলেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেছে প্রভাসকে। এই সময় ঢিলেঢালা হুডি ও কালো প্যান্ট পরা অবস্থায় ছিলেন তিনি। এছাড়া মুখে মাস্ক পরে ছিলেন এই অভিনেতা। জানা যায়, তার পরবর্তী ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিংয়ের জন্য ইতালি গেছেন প্রভাস।

১৯ শতকের প্রেমের গল্প নিয়ে ‘রাধে শ্যাম’ সিনেমার গল্প। গত মার্চে ভারতে লকডাউন শুরুর আগে জর্জিয়ার এর শুটিং করে সিনেমার টিম। এরপর করোনা মহামারির কারণে এতদিন শুটিং বন্ধ ছিল। ইতালিতে সিনেমাটির শুটিং শেষ করবেন নির্মাতারা। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।

‘রাধে শ্যাম’ ছাড়াও নাগ অশ্বিনের একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে প্রভাস। এতে এই অভিনেতার বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com