শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এবার ট্রাম্পের প্রচারণা শিবিরের ব্যবস্থাপক করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার পঠিত

 
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ম্যানেজার বিল স্তেপিন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার নির্বাচনী প্রচারণা শিবিরের মুখপাত্র টিম মার্টাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন সাময়িকী পলিটিকো ম্যানেজার বিল স্তেপিন করোনায় আক্রান্তের তথ্য প্রথম প্রকাশ করে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার স্তেপিনের করোনা শনাক্ত পরীক্ষা করা হয়। তার মধ্যে ‘হালকা ফ্লুর মতো লক্ষণ’ দেখা গেছে।

গত মঙ্গলবার ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট বিতর্ক অনুষ্ঠানে হাজির ছিলেন স্তেপিন। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনে চলে যাবেন বলে জানিয়েছেন ট্রাম্পের এই নির্বাচনী প্রচারণা কর্মকর্তা।

প্রসঙ্গত, শুক্রবার সকালে ট্রাম্প প্রথম তার করোনায় আক্রান্তের বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর ফার্স্টলেডি মেলানিয়ার করোনায় আক্রান্তের খবর জানায় হোয়াইট হাউজ। পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য ট্রাম্পকে হোয়াট হাউজ থেকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com