শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন ১৪ দিনের জন্য সেল্ফ কোয়ারেন্টাইনে যাচ্ছেন। করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়া এক মন্ত্রীর সংস্পর্শে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা সোমবার (৫ অক্টোবর) জানান দেশটির সরকার প্রধান।

এক বিবৃতিতে মুহিইদ্দিন বলেছেন, ‘সরকারি কার্যক্রমে কোনও ব্যাঘাত এতে ঘটবে না। আমি ঘরে থেকে কাজ করবো এবং ভার্চুয়ালি সব বৈঠকে উপস্থিত থাকবো।’

সম্প্রতি কোভিড-১৯ টেস্টের সব রিপোর্টে ফল নেগেটিভ এসেছে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

ভাইরাস মোকাবিলায় দেশের অগ্রগতি সম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শনিবার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির সঙ্গে দেখা করেন মুহিইদ্দিন।

এক ফেসবুক পোস্টে ওই মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার খবর সবাইকে জানান, ‘সব মালয়েশিয়ানদের জানাচ্ছি আমি এখন চিকিৎসা করাতে যাচ্ছি। কারণ মালয়েশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমার কোভিড পজিটিভ নিশ্চিত হয়েছি। গত ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত যেসব অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানকার উপস্থিত সবাইকে দ্রুত পরীক্ষা করার অনুরোধ করছি।’

দক্ষিণ পূর্ব এশিয়ান দেশটিতে আরও ৪৩২ জনের করোনা ধরা পড়েছে, যা মার্চের পর সর্বোচ্চ। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৮১৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com