মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: ট্রেন্ট ব্রিজে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের দুই অধিনায়ক সরফরাজ আহমেদ এবং জেসন হোল্ডারের মধ্যে টস ভাগ্যটা কার দিকে যায় সেদিকেই নজর ছিল সবার। অবশেষে টস ভাগ্যে জিতলেন ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের করার সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান পাকিস্তানকে।

টস জিতলে পাকিস্তানও প্রথমে ফিল্ডিং নিতো বলে জানান দেশটির অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, ‘আমরাও টস জিতলে ফিল্ডিংই নিতাম। কারণ, কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজমান। উইকেটে আদ্রতা রয়েছে।’
তবুও চিন্তা করছেন না পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, তবে, প্রথমে ব্যাটিং করাটাও কোনো সমস্যা নয়। এটা ভালো ব্যাটিং উইকেটও হয়ে উঠতে পারে। আমাদের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। বিশ্বকাপের আগে আমাদের শীর্ষ ব্যাটসম্যানরা ফর্মে রয়েছে, এটাও আমাদের জন্য স্বস্তির। আমির এবং ওয়াহাব রিয়াজ খুব অভিজ্ঞ ক্রিকেটার। তবে আসিফ আলি খেলছেন না।’

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে জেসন হোল্ডার বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করতে চাই। আমি মনে করি না কন্ডিশন আগের দিনের চেয়ে ভালো হয়েছে। আশা করি শুরুতে আমরা উইকেট থেকে কিছু সহযোগিতা পাব। বল ঘুরবে এবং উইকেটও আসবে। এভিন লুইস আর শ্যানন গ্যাব্রিয়েল খেলার জন্য ফিট নয়। এছাড়া ফ্যাবিয়েন অ্যালেন এবং কেমার রোচকে ছাড়াই খেলতে নামছি আমরা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com