শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

চরভদ্রাসনে দলীয় প্রার্থী কাউসারের পক্ষে একাট্টা জেলা আওয়ামী লীগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে দলীয় প্রার্থী মো. কাউসারের পক্ষে একাট্টা হয়েছে আওয়ামী লীগ। নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের কাছে ভোট চেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা। সেই সঙ্গে, কাউসারকে নির্বাচিত করতে দলের স্থানীয় নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে একহয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে চরভদ্রাসন পাইলট স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

এর আগে নানা অযুহাতে মো. কাউসারকে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে সেই চিঠি কেন্দ্রে পাঠিয়েছিল জেলা আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, জেলা কমিটি চাইলেই উপজেলা কমিটির কোনো নেতাকে বহিষ্কার করতে পারে না। তাছাড়া কাউসারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সত্যতা মেলেনি। তাই কাউসারই চরভদ্রাসন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকছেন। উপনির্বাচনে নৌকা প্রতীকের তিনিই চূড়ান্ত প্রার্থী।

গত বুধবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই চিঠিতে, দলীয় প্রার্থী কাউসারের পক্ষে সবাইকে একহয়ে কাজ করারও নির্দেশনা দেওয়া হয়। এরপরই নৌকা প্রতীকের পক্ষে চরভদ্রাসনে নির্বাচনী জনসভা করল জেলা আওয়ামী লীগ। আগামীকাল শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে।

বৃহস্পতিবার বিকেলে চরভদ্রাসন পাইলট মাঠে অনুষ্ঠিত কাউসারের নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার মোল্লা।
মো. কাউসার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যার অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর কাজী জাফরউল্যাকে ছেড়ে ফরিদপুর-৪ আসনের তরুণ ও জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর হাতে স্বর্ণের নৌকা তুলে দিয়ে তার সঙ্গে যোগ দেন কাউসার। অভিযোগ রয়েছে, ওই ঘটনার পর কাজী জাফরউল্যা নানাভাবে কাউসারকে দল থেকে বহিষ্কারসহ নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন। কিন্তু কাউসারের পক্ষে আনা কোনো অভিযোগ প্রমাণ না হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কাউসারকেই ফের স্বীকৃতি দিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মো. কাউসারকে চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

গত বছর ২৩ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসার মৃত্যুর কারণে উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গত ২৯ মার্চ এ উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনার কারণে তা পিছিয়ে ১০ অক্টোবর ভোট গ্রহণের দিন ঠিক করা হয়।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনে ২০১৪ এবং ২০১৮ সালে পরপর দুবার নৌকার প্রার্থী কাজী জাফরউল্যাকে পরাজিত করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তাতেও তিনি বিকল্পহীন হয়ে উঠেছেন। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মীকে সঙ্গে নিয়েই তিনি পথ চলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে।

© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com