শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ সফরে আসছেন ১৪ অক্টোবর

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ বার পঠিত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান ১৪ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। ভারত হয়ে তিনি বাংলাদেশে আসবেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, এক রাষ্ট্রীয় সফরে আগামী ১২ থেকে ১৬ অক্টোবর ভারত ও বাংলাদেশে আসবেন। বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন এবং ১৬ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের বিষয়টি পুনর্নিশ্চিত করবেন।

সফরকালে ডেপুটি সেক্রেটারি বিগান একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়সহ কোভিড-১৯ মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

এর আগে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়া দিল্লিতে পৌঁছাবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com