বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

আবুধাবিতে দেশীয় শ্রমিকের অভাবে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩১৯ বার পঠিত

প্রবাস জীবন ডেস্ক: আবুধাবিতে দেশীয় শ্রমিকের অভাবে বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। দেশি দিয়ে কাজ করালে তুলনামূলক খরচ কম হয়। এছাড়াও করোনাভাইরাস আতঙ্ক চতুর্মুখী সংকটে ফেলেছে প্রবাসী ব্যবসায়িদের। যত দ্রুত সম্ভব ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান বাংলাদেশি ব্যবসায়ীরা।
বাংলাদেশিরা জানান, আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের ৮ বছরেও খোলার অগ্রগতি না হওয়ায় শ্রমিক সংকটে শোচনীয় পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

এরইমধ্যে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ওইসব দেশ থেকে হাজারের বেশি শ্রমিক এনেছেনও তারা। তবে বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রমিক সংকটে চাহিদা পূরণে দুর্বলতার এ সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশের শ্রমবাজারটি এখন লুফে নিচ্ছে ভারত ও পাকিস্তান।

কতিপয় বাংলাদেশির অপরাধ-কর্মকাণ্ডে ২০১২ সালের আগস্টে বাংলাদেশি শ্রমিকদের নতুন নিয়োগ ভিসা বন্ধ করে দেয় আমিরাত। ভুক্তভোগী প্রবাসীদের দাবি দু’দেশের কূটনৈতিক তৎপরতা আবারও জোরদার করে শিগগিরই ভিসা খোলার ব্যবস্থা করা হোক।

নচেৎ ভারত ও পাকিস্তানের নাগরিকরা সুযোগ যেভাবে লুফে নিচ্ছে তাতে অচিরেই ওই দু’টি দেশের দখলে চলে যাবে বাংলাদেশের বৃহত্তম এ শ্রমবাজার। চলমান প্রেক্ষাপটে এমনটিই আশঙ্কা প্রকাশ করছেন প্রবাসীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com