বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও ইস্কাফ সিরাপ উদ্ধার রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, চুয়াডাঙ্গায় ফার্মেসিকে জরিমানা

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ছে কুয়েতে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৬৩৯ জনে উন্নীত হচ্ছে। বিষয়টির অনুমোদন দিয়েছে সেদেশের সরকার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ১১ থেকে ১৪ মার্চ চারদিনের কুয়েত সফরকালে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় তিনি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য অনুরোধ জানান।
সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা, ঐকান্তিক প্রচেষ্টা এবং কুয়েত সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের ফলশ্রুতিতে বৃহস্পতিবার কুয়েত সরকার সেদেশে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি- ৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ থেকে বৃদ্ধি করে ৬৩৯ জনে অনুমোদন প্রদান করেছে বলে আইএসপিআর জানায়।

কুয়েত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে অতিসত্বর বর্ধিত এ জনবল কুয়েতে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে। বর্তমানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি- ৯ কন্টিনজেন্ট সরাসরি কুয়েত সশস্ত্র বাহিনীর অধীনে অত্যন্ত সফলতার সঙ্গে বিভিন্ন ধরনের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com