শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত‌্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে বাংলাদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেতক: যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশে আসছেন। তার সঙ্গে আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত‌্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে বাংলাদেশ।

সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন।

বিগানের সফর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবে এবং মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে। আমাদের মূল মনোযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে। রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে।’

ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মানবিক সহায়তায় আগ্রহী। এটি একটি অংশ, তবে মূল অংশ নয়। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের শিকার। এর মূল খেলোয়াড়দের আলোচনায় অংশ নিতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘমেয়াদী সহায়তার পরিকল্পনার সঙ্গে একমত নন। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের মূল ফোকাস।

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে সংঘর্ষের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের শিবিরগুলো নিয়ন্ত্রণে নিতে হবে।

এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সফরকালে স্টিফেন ই বিগান শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com