শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

বৃষ্টি হতে পারে ঈদযাত্রায় সঙ্গী

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৩৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ইতোমধ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। আজও (৩১ মে) সকাল থেকে বাস, ট্রেন ও লঞ্চে চেপে অনেকে রাজধানী ছেড়েছেন। এখন থেকে ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই বাড়তে থাকবে মানুষের ঈদযাত্রা।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বিশেষ করে শনিবার (১ জুন) সন্ধ্যার পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে। ফলে ঈদে বাড়ি যাওয়া যখন পুরোদমে শুরু হবে, তখন বৃষ্টিও ঝরবে পুরোদমে। বৃষ্টিতে অনেক সময় বেড়ে যায় যানজট। এ ক্ষেত্রে ঈদ-যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে।

এ বিষয়ে ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আর এমন না যে, সারাদিন একটানা বৃষ্টি হবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ ভালোই থাকবে এই কয়েকদিন। স্থান ভেদে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশিও হতে পারে।’

বুধবার (২৯ মে) আবহাওয়াবিদ ওমর ফারুক বলেছিলেন, ‘আগামী মাসের (জুন) এক তারিখ থেকে বৃষ্টি বাড়বে। ১ থেকে ৫ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টি বেশি থাকবে।’

আবহাওয়া অধিদফতরের তিন দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সারাদেশে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সাত জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের ১১ জেলায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর আজ (৩১ মে) ভোর ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৯ জেলায় বৃষ্টিপাত হয়েছে ৩৪৩ মিলিমিটার।

আবহাওয়াবিদ আরিফ হোসেন আরও বলেন, ‘বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমবে। মানুষ এতে স্বস্তি অনুভব করবে। চলাচলে হয়তো একটু ডিসকমফোর্ট (অস্বস্তি) থাকবে। তারপরও হয়তো মানুষ কমফোর্ট ফিল (স্বস্তি অনুভব) করবে। এখন কেউ যদি রাস্তায় ছাতা ছাড়া বের হয়, তাহলে তার ভোগান্তি হবেই।’

তিনি বলেন, ‘বৃষ্টিতে যানবাহন একটু ধীরে চলে ঠিক আছে। কিন্তু ঢাকার মতো তো আর মহাসড়কগুলোতে জলাবদ্ধতা হয় না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com