শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অ্যাপলের চার মডেলের আইফোন ১২ উন্মোচন

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার পঠিত

 

তথ্য-প্রযুক্তি ডেস্ক: চার মডেলের নতুন আইফোন ১২ উন্মোচন করেছে অ্যাপল। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এটি উন্মোচন করা হয়। মডেল চারটি হচ্ছে আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং প্রো ম্যাক্স।

অ্যাপল প্রধান টিম কুক মঙ্গলবার রাতের এই ইভেন্টের সূচনা করেন। ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি— এই তিনটি ভ্যারিয়ান্টে নতুন ফোনগুলো মিলবে। স্ক্রিন যাতে সহজে ভেঙে না যায় সেজন্য এগুলোতে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস প্রযুক্তি।
সবগুলো মডেলেই ফাইভ জি কাজ করবে। ফলে এসব ফোনের মাধ্যমে খুব দ্রুত গতিতে ডাউনলোড করা যাবে।

সাদা, কালো, লাল ও নীল রঙের নতুন ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে এ১৪ বায়োনিক প্রসেসর। ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকায় ফোনগুলো কম আলোতে ভালো ছবি তুলতে পারবে।

আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে যথাক্রমে ৬৯৯, ৭৯৯, ৯৯৯ এবং ১০৯৯ ডলার থেকে।

আগামী ১৩ নভেম্বর থেকে বাজারে আসবে আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স। তবে ৬ নভেম্বর থেকেই এগুলো প্রি-অর্ডার করা যাবে।

আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো বাজারে আসবে ২৩ অক্টোবর। ১৬ অক্টোবর থেকে এগুলোর প্রি-অর্ডার শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com