শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৬৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের শুরুতেই ১৫ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাবেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। এটা হবে তার ব্যক্তিগত সফর।

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এ সংক্রান্ত একটি নথি থেকে এ তথ্য জানা গেছে।

নথিতে আরও বলা হয়েছে, ব্যক্তিগত কারণে মাহবুব তালুকদার ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন ২৫ জানুয়ারি। মাহবুব তালুকদারের সফরসঙ্গী হবেন তার মেয়ে আইরিন মাহবুব ও ইসি সচিবালয়ের তার ব্যক্তিগত সচিব মো. এনাম উদ্দিন। এই সফরের সব খরচই মাহবুব তালুকদারকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।

এর আগে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সফর করেন এই কমিশনার। তাছাড়াও একাদশ সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই তিনি যুক্তরাষ্ট্র সফরে যান।

তখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইসির অন্য কমিশনারদের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে। ২০১৮ সালের ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তিনি। ফলে নির্বাচনের আগে বিধিমোতাবেক রাষ্ট্রপতির সঙ্গে কমিশনাররা দেখা করলেও যুক্তরাষ্ট্রে থাকায় অনুপস্থিত ছিলেন মাহবুব তালুকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com