বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

মিতু দুবাইয়ে দেবের সঙ্গে ১৫ দিন কাটাবেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৮১ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের ‘মিশন সিক্সটিন’ সিনেমায় তার অভিনয়ের কথা শোনা যায়, কিন্তু সর্বশেষ তা আর হয়ে ওঠেনি। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ঘোষণা দেয়, ‘কমান্ডো’ নামে নতুন সিনেমা নির্মাণ করছে তারা। আর এতে দেবের বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। করোনার আগে কলকাতায় সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণের কাজ হয়। তারপর করোনার কারণে থেমে যায় শুটিংয়ের কাজ।

দীর্ঘদিন অপেক্ষার পর সিনেমাটির শুটিং নভেম্বরের শুরুতে শুরু হতে যাচ্ছে। তবে দেশে নয়, দুবাইয়ে টানা ১৫ দিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১ নভেম্বর ঢাকা ছাড়বেন জাহারা মিতু, একই দিনে ইন্ডিয়া থেকে দুবাই যাবেন দেব। রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন চিত্রনায়ক শান্ত খান।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন জাহারা মিতু। গত বছর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে ওই সিনেমার কাজ আটকে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com