শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

নেত্রকোনাতে গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৩৮ বার পঠিত

নেত্রকোনা প্রতিনিধি: রেল লাইনের হুকের সঙ্গে বেঁধে রাখা গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) মোহনগঞ্জ- ময়মনসিংহ রেলপথের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর নামক স্থানে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহত আছিয়া বেগম মোহনগঞ্জ উপজেলার পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী আছিয়া বেগম বেশ কয়েক দিন আগে পানুর গ্রামে মেয়ে নার্গিস বেগমের বাড়িতে বেড়াতে আসেন। সকালে মেয়ে নার্গিস তার গরুটিকে ঘাস খাওয়ানোর জন্য পাশের রেল লাইনের হুকের সঙ্গে বেঁধে রাখে। এক পর্যায়ে বেঁধে রাখা গরুর দড়ি রেল লাইনের হুকের সঙ্গে জড়িয়ে যায়। এ সময় মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬২ নম্বর লোকাল আপ ট্রেনটি আসতে দেখে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই আছিয়া বেগমের মৃত্যু হয়।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। নিহত বৃদ্ধার মেয়ে নার্গিস এ ঘটনা নিজের চোখে দেখেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com