মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ডিএনসিসির মেয়র সপরিবারে করোনামুক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার সপরিবারে করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী শায়লা শাগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলামের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ হওয়ায় দুপুরে তারা হাসপাতাল ছাড়েন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তারা এই হাসপাতালেই চিকিৎসা নেন।

হাসপাতালে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তারা প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে মেয়র ও তার পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অসুস্থ থাকার সময় নগরবাসীর কাছ থেকে যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন, এ জন্য মেয়র এবং তার পরিবারের সদস্যরা নগরবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com