শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা জাতির পিতার প্রতিকৃতিতে

  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৩৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এ উপলক্ষে শনিবার (১ জুন) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন তিনি।
এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মেয়র বলেন মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্তিতে ডিএনসিসির নাগরিকদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও অনেক বেড়ে গেল। নাগরিক সুবিধা নিশ্চিতকল্পে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

ঈদুল ফিতরের ছুটিতে যারা গ্রামে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে মেয়র বলেন, গ্রামকে যেমন আমরা সুন্দর ও পরিচ্ছন্ন রাখি, গ্রাম থেকে শহরে ফেরার পর শহরটাকেও তেমনি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ডিএনসিসির কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাইসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com