শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু বাঘায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারপিট, যুবক আটক ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো, আনিসুর রহমান আনিস তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা আল-আমীন কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, তারেক রহমান এর দৃষ্টি কামনা পরিবারের তালা সদর খানপুরে ১৪৫ ধারা মামলা চলমান থাকা সত্ত্বেও জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদনসহ ১১ সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন

আওয়ামী লীগের পতাকাতলে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে -সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৫০ বার পঠিত
শামীম চৌধুরী:
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, আওয়ামী লীগের দুঃসময়ে যে নেতা কর্মীরা রাজ পথে ছিলো তাদের মূল্যায়ন করা হয়েছে।এখন আওয়ামী লীগের পতাকাতলে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় তিনি আরো বলেন, নেতাকর্মীদেরকে পূর্ন মূল্যায়ন করে আবারো নতুন কমিটিতে স্থান দেয়া হবে। এই কমিটি গঠনের সময় আমি নিজে থেকে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করবো। তিনি কমিটি গঠনে কালীগঞ্জের সর্বস্থরের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার ২৭ অক্টোবর বিকালে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রি এসব কথা বলেন।
করিম উদ্দিন ডিগ্রী কলেজের হল রুমে কালীগঞ্জ আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহোট জেলার সভাপতি ও জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য এ্যাড. সফুরা  বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপনসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।
এ সময়  আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com