রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু মেক্সিকোতে মাদক চক্রের গুলিতে মেয়র নিহত দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক রৌমারী সীমান্তে নারী ও শিশু সহ ৬ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত করেছে বিজিবি। নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ছে। তবে কতদিন বাড়ানো হবে, তা নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন।

বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরও বাড়ানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেওয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি। তাই বৃহস্পতিবারেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

তবে ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। তবে ছুটি কত দিন বাড়বে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত এ বিষয়ে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com