বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

পাকশীতে ২৭’শ পরিবারের ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরণ ও পুণর্বাসনের দাবিতে সমাবেশ

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৭২ বার পঠিত

 

স্টাফরিপোর্টার,ঈশ্বরদী: আজ বুধবার বিকেলে পাকশী স্বার্থ রক্ষা কমিটির পক্ষ থেকে ক্ষতি পূরণ ও পুণর্বাসনের দাবিতে পাকশী রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,ক্ষতিগ্রস্থ ফাতেমা আক্তার পলি,নাসিমা হায়াত,ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস,আওয়ামীলীগ সভাপতি হাবিবুল ইসলাম,আওয়ামীলীগ নেতা এম.রশিদউল্লাহ,পাবনা জেলা জাসদ নেতা জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম বাবু,সিরাজুল ইসলাম শিরুসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন,দেশের ঐতিহ্যবাহী পাকশী রেলওয়ে শহরে আমাদের জন্ম। এই শহরের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এখানকার শুধু দ’টি ওয়ার্ডে বসবাসকারী ২৭’শ পরিবারের ৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কলেজসহ বিভিন্ন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৭ টি । কবরস্থান ২ টি,মসজিদ ৬ টি,মাদ্রাসা ১ ও পীর সাহেবের খানকা শরীফ ১ টি,খেলার মাঠ ৪ টি,মন্দির ৩ টি,গীর্জা ১ টি,গণকবর ৪ টিসহ অনেক স্থাপনা রয়েছে।

এই এলাকার মধ্যে সরকারী প্রয়োজনে এখানকার বসতীদের উচ্ছেদ করা হলেও আজ পর্যন্ত ক্ষতিপূরণ ও পুণর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ক্ষতিপূরণ ও পুণর্বাসন করা না হলে আইনের আশ্রয় নেওয়ার ঘোষনা দিয়ে বক্তারা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ ও পুণর্বাসনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com