শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কিশোর-কিশোরীদের ডিজিটাল স্পেসে নিরাপদ রাখতে প্রশিক্ষণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩০৯ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক: চলমান বৈশ্বিক মহামারি সৃষ্ট পরিস্থিতির কারণে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছেন। বিশেষত শিশুদেরকে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া থেকে শুরু করে নানা কাজ করতে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। এ প্রেক্ষিতে, যেসব কিশোর-কিশোরী মূলধারার শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে তাদের জন্য অনলাইন সেফটি প্রজেক্ট ও প্রশিক্ষণের পরিধি বাড়াতে ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করছে গ্রামীণফোন।

ইউনিসেফের অ্যাডোলেসেন্ট ক্লাব প্রোগ্রামের (কিশোর-কিশোরী ক্লাব হিসেবেও পরিচিত) মাধ্যমে এ প্রকল্পের সহায়তায় ৯০ হাজার কিশোর-কিশোরীর মাঝে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অল্পবয়স থেকেই তরুণরা ক্রমশ ইন্টারনেটে অনেক সময় কাটাচ্ছে। ডিজিটাল বিশ্বে তারা কীভাবে নিরাপদে ও সুরক্ষিত উপায়ে বিচরণ করবে এ নিয়ে তাদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে তাদের সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, ডিজিটাল রিজিলিয়েন্স নিয়ে প্রচার করাও জরুরি। বর্তমানে, অনলাইনে নিরাপত্তা নিয়ে বাবা-মা, শিশু, কিশোর-কিশোরী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হওয়া জরুরি। এখানে, মূলধারার শিক্ষা ও এর বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদেরকে যুক্ত করতে হবে। ইন্টারনেটে নিরাপদে ও সুরক্ষিতভাবে দুর্দান্ত অভিজ্ঞতা পেতে শিশু ও কিশোর-কিশোরীদের অনলাইন সেফটি নিয়ে প্রশিক্ষণ সহায়তা দেবে চাইল্ড অনলাইন সেফটি প্রজেক্ট।

গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের কিশোর-কিশোরীদের জন্য ইউনিসেফ ও বাংলাদেশ সরকার বিশেষায়িত প্রকল্পভিত্তিক নানা কর্মসূচি পরিচালনা করছে। এ প্রকল্পগুলোর লক্ষ্য হলো তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবনের মানোন্নয়ন ঘটানো। চলতি বছর, গ্রামীণফোন ও ইউনিসেফ পরিচালিত অনলাইন সেফটি প্রজেক্ট তৃতীয় বছরে পদার্পণ করেছে। বর্তমান পরিস্থিতিতে, সারা দেশের ১৬ শ’ ক্লাবের কিশোর-কিশোরীদের মাঝে অ্যাপ্লিকেশন বেজড অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

সচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট পরিবেশ নিয়ে বোঝাপড়া বৃদ্ধিতে এবং বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের জানাশোনা বাড়াতে ২০১৪ সাল থেকে গ্রামীণফোন দেশজুড়ে স্কুলগুলোতে আউটরিচ প্রোগ্রাম আয়োজন করে আসছে। ২০২০ সালের মধ্যে দেশজুড়ে ৬ লাখ বাবা-মা এবং ১২ লাখ শিক্ষার্থীর কাছে পৌছানোর অঙ্গীকারে ২০১৯ সালে টেলিনর গ্রুপ এবং ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে গ্রামীণফোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com