শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

নতুন সিনেমার ঘোষণা দিলেন বলিউড কিং শাহরুখ খান

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৮২ বার পঠিত

বিনোদন ডেস্ক: নতুন সিনেমার ঘোষণা দিলেন বলিউড কিং শাহরুখ খান। তবে এতে অভিনয় করবেন না তিনি। রেড চিলিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন এই অভিনেতা।

‘লাভ হোস্টেল’ নামের সিনেমাটি পরিচালনা করবেন শংকর রমন। কেন্দ্রীয় চরিত্রে সানিয়া মালহোত্রা, বিক্রান্ত ম্যাসি ও ববি দেওলকে দেখা যাবে। ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাটি দৃশ্যম ফিল্মসের সঙ্গে যৌথভাবে নির্মাণ করবেন শাহরুখ।

জানা গেছে, এই সিনেমার প্রেক্ষাপট উত্তর ভারত। দুই তরুণ-তরুণীকে সিনেমার গল্প। ভালোবাসার জন্য পেশাদার খুনির সঙ্গে লড়াই করতেও দ্বিধাবোধ করেন না তারা।

এদিকে ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’। এরপর দীর্ঘ বিরতিতে এই অভিনেতা। বেশ কয়েকটি সিনেমায় তার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষনা দেননি তিনি।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে প্রশ্ন করেন এক ভক্ত। জবাবে শাহরুখ বলেন, ‘শুটিং শুরু করব, তারপর পোস্ট প্রোডাকশন, এরপর সিনেমার স্বাভাবিক অবস্থা ফিরে আসার অপেক্ষা। সব ঠিক থাকলে এক বছর লাগবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com