শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

টাঙ্গাইলে সালিশে ধর্ষণচেষ্টার শাস্তি জুতাপেটা!

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা করার অভিযোগ উঠে। গ্রাম্য সালিশে এর শাস্তি হিসেবে জুতাপেটা করা হয়। বিচারে সন্তুষ্ট না হওয়ায় ওই গৃহবধূ বুধবার (২৮ অক্টোবর) সরোয়ার কাজীসহ তিন মাতব্বরের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখনও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আসামিরা হলেন, উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের সরোয়ার কাজী (২৮) ও তার চাচা মাতব্বর মালেক কাজী, লোকমান কাজী ও সায়েদ কাজী। মামলার পর থেকে আসামিরা গাঢাকা দিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামীর আপন খালাতো ভাই সরোয়ার কাজী বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে গৃহবধূ তার স্বামীর কাছে অভিযোগ দিলে বিষয়টি তিনি সরোয়ারের পরিবারকে জানায়। এতে উত্ত্যক্ত করা আরও বেড়ে যায়। রবিবার (২৫ অক্টোবর) রাতে গৃহবধূর স্বামী ও শ্বশুর ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। এ সুযোগে সরোয়ার পাটখড়ির দরজা খুলে কৌশলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে তার শাশুড়ি এগিয়ে আসে। তখন সরোয়ার পালিয়ে যায়। ঘটনার পরদিন বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বর মালেক কাজী, লোকমান কাজী ও সায়েদ কাজীসহ বিচারের আশ্বাস দেন। এ নিয়ে সোমবার (২৬ অক্টোবর) মাতব্বরদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক হয়। বৈঠকে সরোয়ার ধর্ষণচেষ্টার কথা অস্বীকার করলেও মাতব্বররা তাকে দোষী করে ১০টি জুতার বাড়ি মারার ঘোষণা করেন। ওই গৃহবধূ সালিশের এ রায় না মেনে বুধবার (২৮ অক্টোবর) নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com