রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পাঞ্জাবকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩২৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: গেইলের ঝড় তোলার দিনে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হারলে বিদায় নিশ্চিত হয়ে যেত রাজস্থান রয়্যালসের। কিন্তু পাঞ্জাবের করা ১৮৫ রান ৭ উইকেট ও ১২ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে আশা বাঁচিয়ে রাখলো স্মিথ-বেন স্টোকসরা।

১৩ ম্যাচ থেকে রাজস্থানের সংগ্রহ ১২ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা রয়েছে পঞ্চম স্থানে। সমান ম্যাচ থেকে সমান ১২ পয়েন্ট নিয়ে পাঞ্জাব রয়েছে চতুর্থ স্থানে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার রাতে ব্যাট হাতে ঝড় তোলেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। ৬৩ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯৯ রান করে আউট হন আর্চারের বলে। এদিন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ১ হাজার ছক্কার মাইলফলক স্পর্শ করেন। গেইলের ৯৯ ছাড়া ৪১ বলে ৪৬ রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। ২২ রান করেন নিকোলাস পুরান। তাতে ৪ উইকেট হারিয়ে ১৮৫ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব।

বল হাতে রাজস্থানের জোফরা আর্চার ও বেন স্টোকস ২টি করে উইকেট নেন।

জবাবে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তায় অনায়াস জয় পায় রাজস্থান। বেন স্টোকস মাত্র ২৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন। ২৫ বলে সঞ্জু স্যামসন করেন ৪৮ রান। ২০ বলে অপরাজিত ৩১ রান করেন স্টিভেন স্মিথ। ৩০টি রান আসে রবিন উথাপ্পার ব্যাট থেকে। আর ১১ বলে অপরাজিত ২২ রান করেন জস বাটলার।

বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ৫০ রান করে অবধারিতভাবে ম্যাচসেরা নির্বাচিত হন স্টোকস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com