বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

প্রথম ‘জেমস বন্ড’ শন কনারি আর নেই

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৭৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করা স্কটিশ অভিনেতা শন কনারি আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে বাহামা দ্বীপপুঞ্জে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শন কনারি প্রথম ‘জেমস বন্ড’ হিসেবে সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি জেমস বন্ড সিরিজের ৭টি সিনেমায় অভিনয় করেছেন। ভক্তদের কাছে তিনি সর্বকালের সেরা ‘জেমস বন্ড’ হিসেবে খ্যাত।

জেমস বন্ডের চরিত্রের জন্যই পরিচিত হলেও ১৯৮৮ সালে ‘দ্য আনটাচেবল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার জেনে শন কনারি। এছাড়াও মেরিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ড্রাগনহার্ট, দ্য রক প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তারকা।

একবার অস্কার ছাড়াও তিনবার গোল্ডেন গ্লোব এবং দুইবার বাফটা পুরস্কারে সম্মানিত হয়েছে শন কনারি। ২০০০ সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। এই হলিউড অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে সিনেমা জগতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com