সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

সুন্দরবন আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৭৪ বার পঠিত

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর আজ রোববার (০১ নভেম্বর) থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে পর্যটকদের জন্য। তবে বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে হবে পর্যটকদের।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনবিভাগ। করোনা পরিস্থিতিতে সুন্দরবনে প্রবেশের জন্য পর্যটকদের বিশেষ নির্দেশনা রয়েছে। কোন একটি জাহাজে ৫০ জনের বেশি পর্যটকদের সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যও বন বিভাগের চেষ্টা থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শর্তসমূহ মেনে পর্যটকরা আসা শুরু করলে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরবে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com