শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ডিজিটাল শিক্ষা বাধ্যতামূলক করা অপরিহার্য: মোস্তাফা জব্বার

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। তা না হলে বিদ্যমান জনশক্তি কাজে লাগানো যাবে না। এ লক্ষ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ডিজিটাল শিক্ষা বাধ্যতামূলক করা অপরিহার্য।

রোববার (১ নভেম্বর) ডিজিটাল প্লাটফর্মে গ্রামীণফোন আয়োজিত ‘জিপি এক্সপ্লোর’ শীর্ষক তিন মাসব্যাপী ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কম্পিউটার বিষয় বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও খুব কম শিক্ষার্থীর কাছ থেকে এর যথাযথ আউটপুট পাওয়া যাচ্ছে। কম্পিউটার ল্যাব আছে, কিন্তু ব্যবহারের দক্ষতা অর্জিত হচ্ছে না। এজন্য যে ঘাটতি আছে তা শনাক্ত করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে হাতে ডিজিটাল ডিভাইস দিতে না পারলে এগিয়ে যাওয়া কঠিন হবে বলে উল্লেখ করেন মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আক্তার হোসেন এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বক্তব‌্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com