শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

নৌপথে ঈদযাত্রা সন্তুষ্টির মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ : নৌ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০১৯
  • ৩৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নৌপথে ঈদযাত্রা সন্তুষ্টির মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২ জুন) সদরঘাট পরিদর্শনে এসে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত দুই মাস ধরে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা ১৯ জেলার ডিসি, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলেছি। কীভাবে নৌ চলাচল স্বাভাবিক রাখা যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ঈদের সার্বিক প্রস্তুতি যেটা নিয়েছি; শিমুলিয়া, আরিচা ও সদরঘাট পর্যবেক্ষণ করে যা দেখেছি তাতে আমরা সন্তুষ্ট। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। কোনো সমস্যা দেখা দিলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। আমি মনে করি এভাবে চললে ঈদযাত্রা সন্তুষ্টির মধ্যেই শেষ হবে।

শনিবার (১ জুন) অ্যাডভেঞ্চার লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ও সাংবাদিকদের উপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নৌ প্রতিমন্ত্রী বলেন, আমরা এজন্য দুঃখিত। তবে বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষের, আমাদের নয়। আমরা তদন্ত করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। এভাবে কারো সঙ্গে কেউ আচরণ করতে পারে না। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com