সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ডিএসসিসির অভিযানে ২৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৬৬ বার পঠিত

নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ ও এডিস মশার লার্ভা প্রজননস্থল শনাক্ত করেছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) পোস্তগোলা ও ডেমরার বামৈল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ২৪ স্থাপনা উচ্ছেদ ও মশক অভিযানে ৬ মামলা দায়ের, নগদ ৯ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদের যৌথ নেতৃত্বে ৫৮ নং ওয়ার্ডের পোস্তগোলা রাজবাড়ি থেকে দোলেশ্বর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত এ সময় ২৪টি অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেন।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬৬ নম্বর ওয়ার্ডের ডেমরার বামৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সময় ৪০টি স্থাপনা পরিদর্শন করেন। অভিযানে আদালত ছয়টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ছয়টি মামলা দায়ের ও নগদ ৯ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেন (দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ নং ধারা অনুযায়ী)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com