রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ সাউথ এশিয়ায় এগিয়ে – রাসেল এমপি

  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৪৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, করোনা সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ের কর্মকতা ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের মানুষের পাশে থেকে যে দৃষ্টান্ত স্হাপন করেছেন তা বিশ্বে নজীর বিহীন। সারা বিশ্বের সরকার প্রধানরা করোনা সময়ে যখন ঘরবন্দীত্বে ছিলেন, তাঁদেরকে তখন টেলিভিশনও দেখা যায়নি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও করোনা মহামারী থেকে রক্ষা পেতে দেশের মানুষকে নানা ভাবে উৎসাহ ও পরামর্শ দিয়ে উজ্জজীবি রেখেছেন। আজ বুধবার ৪ নবেম্বর গাজীপুর সার্কিট হাউসে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নয়া কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস’র সাংবাদিক আতাউর রহমান। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অধ্যাপক এম এ বারী ও ইউনিয়ন সেক্রেটারি জনকণ্ঠ সাংবাদিক নূরুল ইসলাম , এবং আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি জনাব এম এ সালাম শান্ত যুগ্মসাধারণ সম্পাদক নুরুল আমিন সিকদার সহ সকল নেতৃবৃন্দ মতবিনিময় সভায় মন্ত্রী রাসেল আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপে, করোনা সময় এবং করোনা পরবর্তী সময়ে ভয়াবহ সমস্যা থেকে রক্ষা পেয়েছে দলমত নির্বিশেষে সকল মানুষ। অপর দিকে উন্নয়নের মহাসড়কে আমরা ভারতকেও টপকিয়ে গিয়েছি। সাউথ এশিয়ার মধ্যে শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ এখন সবার চাইতে এগিয়ে l

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com