শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সপরিবারে ভোট দিলেন টনি ডায়েস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৮০ বার পঠিত

 

বিনোদন ডেস্ক: গোটা বিশ্বে এখন আলোচনার বিষয় একটাই—মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ৩ নভেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়। এরই মধ্যে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনেক তারকাই স্থায়ীভাবে বসবাস করছেন। তার মধ্যে অন্যতম হলেন—দুই পর্দার জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। পরিবারসহ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেছেন তিনি।

ভোট কেন্দ্রে তোলা একটি ছবি টনি ডায়েস তার ফেসবুকে পোস্ট করেছেন। মজার বিষয় হলো টনি-প্রিয়া ডায়েস দম্পতির কন্যা অহনা ডায়েস প্রথবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেছেন। বিষয়টি উল্লেখ করে টনি ডায়েস লিখেছেন—‘আমাদের মেয়ে অহনা প্রথম ভোট দিলো আমাদের সাথে। ভোট কেন্দ্রে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ভোট দেওয়া শেষ!

মডেল-অভিনেতা ও নির্মাতা টনি ডায়েস। ১৯৮৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার অভিনয় জীবনের পথচলা শুরু। ১৯৯৪ সালে টেলিভিশন নাটকে অভিষেক হয় তার। অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এছাড়া কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

২০০৮ সালের শেষের দিকে স্ত্রী পিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান টনি ডায়েস। তারপর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। মা-বাবা, স্ত্রী-সন্তানদের নিয়ে নিউ ইয়র্কে বসবাস করেন এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com