শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রাজধানীতে মাদক দ্রব‌্য ‘আইস’সহ চার জনকে আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৯২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: মালয়েশিয়া থেকে আমদানিকৃত মাদক দ্রব‌্য ‘আইস’সহ চার জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে দেশে আইস আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। এরপর ওই চার জনকে আইসসহ আটক করে রমনা বিভাগের গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রথম বিপুল পরিমাণ আইস জব্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com