শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

আগামী ১১ নভেম্বর ওয়ালটনের বোর্ড সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৯৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ওইদিন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। আলোচ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ দশমিক ২১ টাকা। আর ডিলুটেড ইপিএস হয়েছে ২৪ দশমিক ১০ টাকা।

কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৯ দশমিক ৯৪ টাকা। আর পুনর্মূল্যায়নসহ এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৪ দশমিক ৪৮ টাকা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে। আর বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com