সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

ফেনীর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুরো জেলা অন্ধকার

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৯৬ বার পঠিত

ফেনীর বিদ্যুৎ উপকেন্দ্রের গ্রিডে আগুন লেগেছে। এতে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে নয়টার দিকে ফায়ারসার্ভিস জানায় তারা ঘটনাস্থলে যাচ্ছে।

ফেনী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ করে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এরপরই সেখানে আগুন লাগে। এতে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান, আধা ঘণ্টার মধ্যে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com