মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক

থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫৫ বার পঠিত

নিউজ ডেস্ক: থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাইকে থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে লন্ডনে বাংলাদেশ মিশনের উপ-প্রধান মোহাম্মাদ জুলকার নাইনকে।

১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল হাই এর আগে বাহরাইন, রাশিয়া, থাইল্যান্ড ও দুবাইতে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রুনাইতে তিনি রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
১৭ ব্যাচের কর্মকর্তা মোহাম্মাদ জুলকার নাইন ওয়াশিংটন ডিসি, সিউল ও বার্মিংহামে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মনাশ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমেসি ও ট্রেড বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com