মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

ডিএনসিসি মেয়র নির্মাণাধীন আবরার ফুটওভার ব্রিজ পরিদর্শনে

  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৩৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর প্রগতি সরণিতে নির্মাণাধীন আবরার ফুটওভার ব্রিজ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৩ জুন) পরিদর্শন শেষে তিনি বলেন, এই ফুটওভার ব্রিজের কাজ করতে এসে আমাদের অভিজ্ঞতা হয়েছে মাটির নিচে অনেক ধরনের সার্ভিস লাইন থাকে। একটি সার্ভিস লাইনেরও ক্ষতি না করে নির্মাণ কাজ করতে হচ্ছে। ফলে সময় একটু বেশি লাগছে। ফুটওভার ব্রিজটির ফাউন্ডেশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, ঈদের পর সুপার স্ট্রাকচারের কাজ শুরু হবে। আশা করছি আগামী মাসের শেষ নাগাদ এটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে।

তিনি আরও বলেন, রাজধানীর সার্ভিস লাইনগুলোর সঠিক অবস্থান নির্ণয়ে ম্যাপিং করার সময় এসেছে। কোথায় কোন সার্ভিস লাইন রয়েছে এসব বিষয় জানতে পারলে কাজ করতে সহজ হবে। তাই এখন সময়ের দাবি একটি ম্যাপিং করা। পথচারীদের সুবিধার্থে ফুটওভার ব্রিজটিতে সিঁড়ির পাশাপাশি এস্কেলেটর থাকবে বলে জানান উত্তরের মেয়র।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল যুবায়ের সালেহীন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com