রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

জানা গেল বিল-মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের কারণ!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৬৫ বার পঠিত

বিয়ে বিচ্ছেদের পর আবারও নতুন করে আলোচনায় বিল গেটস। নারী কর্মীর সঙ্গে পরকীয়ার জেরে মাইক্রোসফটের পরিচালনা পরর্ষদের পদ ছেড়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনী।

দীর্ঘদিনের সংসার ভেঙে আলাদা পথে হেঁটেছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। এত বছর পর এমন সিদ্ধান্ত কেন- তা নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার মাইক্রোসফটের এক তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে প্রায় তিন দশকের সম্পর্কে ফাটলের কারণ।

জানা গেছে, বিল-মেলিন্ডার সম্পর্কে টানাপড়েন চলছিল দীর্ঘদিন ধরেই। ২০১৯ সালে বিল গেটসের সঙ্গে এক নারীর যৌন সম্পর্কের অভিযোগ উঠলে বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০২০ সালে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে যেতে তার ওপর চাপ প্রয়োগ করা হয়। এক পর্যায়ে পদ ছাড়তে বাধ্য হন বিল গেটস।

বিশ্লেষকরা বলছেন, ওই অভিযোগের কারণেই দীর্ঘ দিনের সংসার ভাঙল গেটস দম্পতির। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিল গেটসের মুখপাত্র। পরিচালনা পর্ষদ থেকে সরে আসার সঙ্গে পরকীয়ার কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।

এদিকে পরকীয়ার খবর প্রকাশের পর থেকে বিল গেটসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো শুরু হয়েছে তুমুল আলোচনা। বিল ও মেলিন্ডা গেটসের পরিচয় হয় ১৯৮৭ সালে। এরপর প্রণয় ও শেষমেষ ১৯৯৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গেল মাসে ২৭ বছরের সংসার জীবনের ইতি টানান ঘোষণা দিলেও বিচ্ছেদের পর ‘বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com