মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

বাউফলে নির্বাচনি সহিংসতায় ৩ জন আহত

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৬৯ বার পঠিত

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর সমর্থকদের সাথে নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন পিকুর সমর্থকদের সাথে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুরুতর জখম হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে মহিউদ্দিন লাভলুর সমর্থক রফিক মেম্বার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে গেলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন পিকুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুরুতর জখম হয়। জখমদের মধ্যে রাফি (২৪),রাসমোহন এবং মিরাজ (৩৫) সালাউদ্দিন ‌ পিকুর সমর্থক।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা জানান, গুরুতর জখম ৩ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, অবস্থা আশঙ্কাজনক জনক হওয়ায় ৩ জনকেই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল নয়টার দিকে ভোটকেন্দ্রের বাহিরে দুই পক্ষের মধ্যে সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হওয়ার কথা তিনি শুনেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com