মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

উত্তরায় পথচারীদের মাঝে মাস্ক বিতরন করলেন পুলিশ

  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদু’ভাব বেড়ে যাওয়ায় দেশের মানুষকে সচেতন করার লক্ষে পথচারী সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ।

আজ বুধবার বেলা ১১ টায় বিমানবন্দর গোলচত্বর ও দুপুর ১২ টার দিকে উওরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের পক্ষ থেকে দুটি স্হানে পথচারী, বাস যাএী ও সকল পেশার মানুষের মধ্যে প্রায় ১হাজার মাস্ক বিতরণ করা হয়।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদু’ভাব চলাকালে দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক কর্মসূচির আওতায় মানুষকে সচেতন করার প্রয়াসে এ মাস্ক বিতরন কর্মসূচি পালন করা হয়।

ডিএমপি’র উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো, সাইফুল ইসলাম বিমানবন্দর ও উওরার আব্দুল্লাহপুরে উপস্থিত থেকে পথচারী, বাস যাএী ও সকল শ্রেনীর মানুষের মাঝে মাস্ক বিতরন করেন। এসময় তিনি অনেকের মুখে মাস্ক পড়িয়ে দেন।

পরিদর্শন শেষে (ডিসি) মো, সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। ঢাকা থেকে গাজীপুর ও গাজীপুর থেকে ঢাকাগামী গণপরিবহন যাতে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

তিনি আরও জানান, এছাড়াও হঠাৎ করে করোনার প্রকোপ বাড়ায় উত্তরা জোনের সকল থানা এলাকায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করছে পুলিশ।

দেশে করোনার প্রকোপ না কমা পর্যন্ত চলমান এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মাস্ক বিতরণ কালে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস, সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ সাইফুল ইসলাম, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ফরমান আলী, উওরার পূব’থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,জহিরুল ইসলাম সহ অন্যান্য অফিসাররা সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com