শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পরিবেশ-সংস্কৃতি-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২১৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমিতে নতুন রেক্টর এবং ভূমি সংস্কার বোর্ডে চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এছাড়া তিনজন সচিবের দফতর বদল হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন আগামী ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ইতোমধ্যে তার পিআরএল মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবুল মনসুরকে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীনকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) করা হয়েছে।

আর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. এহছান এলাহীকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) নিয়োগ দেয়া হয়েছে।

অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আবুল কাসেম এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর বদরুন নেছাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মো. ইমদাদুল হককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com