শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাইস্বামীর সাক্ষাৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৩১ বার পঠিত

নিউজ ডেস্ক : রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাইস্বামী সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ জুন) রেলভবনে মন্ত্রীর নিজ দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে ভারতীয় অর্থায়নের (এল‌ওসি) অধীনে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যেসব প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হচ্ছে- খুলনা-মোংলা নতুন রেললাইন নির্মাণ, ঢাকা-টঙ্গী ৩য়‌ ও ৪র্থ রেলপথ নির্মাণ প্রকল্প, টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন নির্মাণ প্রকল্প। এছাড়াও বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেল লাইন নির্মাণ, সৈয়দপুরে ভারতীয় অর্থায়নে একটি নতুন কোচ নির্মাণ কারখানা বিষয়ক আলোচনা হয়।

পণ্য পরিবহনের সুবিধার জন্য সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিডি) নির্মাণের বিষয়েও আলোচনা করা হয়। এই প্রকল্পের কাজের অগ্রগতিসহ আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

রেলপথমন্ত্রী এ সময় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণে বিষয় তুলে ধরে বলেন, বাংলাবান্ধা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারতীয় অংশে নিউ জলপাইগুড়িতে সংযোগ প্রদানের জন্য তিনটি রুট নির্বাচন করা হয়েছে। ভারতীয় পক্ষের সম্মতিতে সেই অনুযায়ী কাজ শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন ভারতীয় হাইকমিশনার।

মন্ত্রী এ সময় রেলের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ভারতের হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উভয় অঞ্চলে ৫২টি স্টেশন আধুনিকায়ন ও সংস্কার করা হচ্ছে। স্টেশনগুলোর প্লাটফর্ম উচু করা হচ্ছে। এছাড়া ভারতের ক্যাটারিং সার্ভিসের আদলে বাংলাদেশেও ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমিকে আধুনিক ও উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com