শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

অনলাইনে মদ কিনতে গিয়ে প্রতারণার শিকার শাবানা আজমি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪০ বার পঠিত

বিনোদন ডেস্ক : অনলাইনে মদ অর্ডার করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। বৃহস্পতিবার এক টুইটে ‘লিভিং লিকুইডজ’ নামে একটি অনলাইন অ্যালকোহল ডেলিভারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি।

টুইটে শাবানা আজমি লেখেন—‘সাবধান! আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। অর্ডার করার সময় সমস্ত বিল পরিশোধ করেছি। কিন্তু আমার কাছে জিনিস এসে পৌঁছায়নি। বারবার ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন ধরেনি।’

পাশাপাশি যে অ‌্যাকাউন্টে বিল পরিশোধ করেছেন, তার বিস্তারিত তথ‌্যও টুইটে উল্লেখ করেন এই অভিনেত্রী। এ টুইট করার পর সরব হন নেটিজেনরা। কুমার সুশীল নামে এক নেটিজেন দাবি করেন, কয়েক দিন আগে একই সংস্থার কাছে প্রতারিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ‌্যায় আরেক টুইটে শাবানা আজমি জানান, ওই প্রতিষ্ঠানের মালিকের সন্ধ‌্যান পেয়েছেন তিনি। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন‌্য মুম্বাই পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টিআকর্ষণ করেছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com