রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ এইচএসসি পরীক্ষার্থীদের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

এছাড়া লকডাউন এলাকার শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমা দেয়ার সুযোগ দিয়েছে অধিদফতর।

গত ২৩ জুন জারি করা এক আদেশে অধিদফতর বলেছে, করোনা মহামারির কারণে যেসব এলাকায় লকডাউন চলছে ওই সব এলাকার আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের কাছ থেকে ক্ষেত্রবিশেষে বিতরণকৃত অ্যাসাইনমেন্ট জমার তারিখ পুনঃনির্ধারণ করা যাবে।

যেসব শিক্ষার্থী লকডাউনের কারণে যথাসময়ে অ্যাসাইনমেন্ট গ্রহণ করতে পারবে না তাদের পরবর্তী সুবিধাজনক সময়ে প্রতিষ্ঠান প্রধানরা অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমার সুযোগ দেবেন। স্বাস্থ্যবিধি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলেছে শিক্ষা অধিদফতর।

অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনায় অধিদফতর বলছে, করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং তাদের মূল্যায়ন করা যায়নি। বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এরই অংশ হিসেবে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করেছে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য এনসিটিবি কর্তৃক বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনাসহ (রুবিক্সসহ) অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

অধিদফতর আরও বলছে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেচনায় নিয়ে অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেচনায় নিয়ে অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। সপ্তাহের শুরুতে শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com