শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

অভিনেতা নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৫৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেতার সহকারীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আপাতত স্থিতিশীল তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

গত দু’দিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষানিরীক্ষার পরে তার ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বুধবার সকালে সে তথ্য প্রকাশ্যে আসে।

অভিনেতার সহকারী এক জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গত দু’দিন ধরেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তিনি স্থিতিশীল, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।’

গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়ে অভিনেতা ঋষি কাপুর এবং ইরফান খানের মৃত্যুর পরেই আচমকাই নাসিরুদ্দিনের অসুস্থতার ভুয়া খবর ছড়িয়ে পড়ে চারদিকে। নেটমাধ্যম জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে থাকেন অনুরাগীরা।

সেই সময়ে নাসিরুদ্দিনের ছেলে অভিনেতা ভিভান শাহ এই খবরের সত্যতা নিয়ে মুখ খোলেন। জানান, তার বাবা সম্পূর্ণ সুস্থ। নিজের বাগান বাড়িতে স্ত্রী রত্না পাঠক শাহ এবং নাট্যদলের কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com