রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

দেশে করোনাভাইরাসে আরও ১৪৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২২৫ বার পঠিত

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এটা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ৯২৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ৪৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৩৫, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১৯, বরিশালে ৮, সিলেটে ৭, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫৩ জন নারী। এদের মধ্যে ১১ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৬৪৬ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৪১৫ জন এবং নারী ৪ হাজার ২৩১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪২, ৪১ থেকে ৫০ বছরের ১৮, ৩১ থেকে ৪০ বছরের ১১, ১১ থেকে ২০ বছরের ১ এবং দশ বছরের নিচে ১ জন রয়েছেন।

এর আগে, বুধবার (৩০ জুন) দেশে ১১৫ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৮ হাজার ৮২২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com