মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

মাদারীপুরে বজ্রপাতে এক কৃষক নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৪১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে রেজাউল সরদার (৪০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল একই গ্রামের আব্দুল ছাত্তার সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে বাড়ির পাশে পাট কেটে নৌকায় করে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয় এসময় তার মাথায় বজ্রপাত হলে ঘটনাস্থলে রেজাউল মারা যান।

খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বাড়ি গিয়ে পরিবারেকে শান্তনা দেন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা ও চাল, ডাল, আলু, তেল ও আটা প্রদান করা হয়।

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে নিহত কৃষকের বাড়ি গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং নগদ টাকাসহ খাদ্যসামগ্রী প্রদান করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com