শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

একদিনে করোনার সর্বোচ্চ শনাক্ত ১১৫২৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৩০ বার পঠিত

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন।

আজ মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ৪৬ জন খুলনার। এছাড়া ঢাকায় ৪৫, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ২, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৯৮ জন পুরুষ, ৬৫ জন নারী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com